ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ৮ মার্চ ২০২৬
মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগড়া-বান্ধাবাড়ি সড়কের কেরানী ব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শিক্ষার্থী। 

Advertisement

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১টার দিকে রিয়াজ মোটরসাইকেলে বান্ধাবাড়ি থেকে নাগড়ার দিকে যাচ্ছিলেন। কেরানী ব্রিজ মোড়ে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিয়াজ শেখ ও টমটম চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ শেখকে মৃত ঘোষণা করেন। 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, রিয়াজ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়। 

কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!