ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৮ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো।

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ের আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের ওবায়দুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। বিভিন্ন সময় ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতো। ২০২০ সালের ২৪ জুলাই শারিমন খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালতের বিচারক ওবায়দুল ইসলাম ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!