জানা গেছে, আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীত পাশে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরপরই বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান, ফার্নিচারের শোরুম, সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ এবং মুদির দোকান রয়েছে। বিজিবির ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
.png)
কোতোয়ালী মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।