ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ুপথে লুকানো ২ স্বর্ণের বারসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে লুকানো ২ স্বর্ণের বারসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট থেকে দুটি স্বর্ণের বারসহ মো. সানি মাই নামে একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে তার কাছ থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। ‎আটককৃত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এ সময় ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি নাগরিক সানি মাইয়ের কাছ থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করে।

Advertisement

‎বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছে ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিংয়ে ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণ খঁচিত দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার দুটির বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির তল্লাশি এড়াতে বিফল হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!