ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৫৩, ১৩ মার্চ ২০২৬
ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া বাড়ির পাশে রেললাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে৷ খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে যায়।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!