ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৮, ২৩ মার্চ ২০২৬
কুড়িগ্রামে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

কুড়িগ্রামে সুপারি গাছ থেকে পড়ে এনামুল হক (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এনামূল হক ওই ইউনিয়নের পূর্ব পাঠক গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুপারি বাগান ক্রেতা নুরজ্জামাল এনামুল হককে সুপারি পাড়ার কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওইদিন বিকেলের দিকে ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের আব্দুল জব্বারের বাড়ির সুপারি বাগানের গাছে উঠে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

Advertisement

এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে রাজারহাট থানার ওসি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!