সোমবার (২২ মার্চ) দুপুর পৌনে ৪ দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন মোল্লা (৩১) নারায়ণগঞ্জ সদর থানার এনায়েতপুর এলাকার দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ এলাকার মো. হান্নান মোল্লার ছেলে।
.png)
মঙ্গলবার সকালে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল। এ সময় একটি অটোরিকশায় থাকা মামুন মোল্লাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা অবস্থায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও জানান তিনি।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।