নিহত রামিম দ্বায়িরাপুরের কৃষিবিদ রোকোনুজ্জামান রোকনের ছেলে ও রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্র্থী।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মহানন্দা নদীতে বাবা ও ছেলে দুজনে গোসল করতে নামে। এক পর্যায়ে মাহিনুজ্জান রামিম নদীতে তলিয়ে যায়, তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা করে। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টার দিকে মাহিনুজ্জান রামিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
.png)
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মতিউর রহমান জানান, বিকেল ৪টার দিকে মহানন্দায় ডুবে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি সজিব শেখ।