ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়ায় বাসডুবি: নিহত ২৩ জনের পরিচয় মিলেছে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ২৬ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবি: নিহত ২৩ জনের পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে ওপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্যে থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করেন স্থানীয়রা। নিহতদের মধ্যে পুরুষ ৪, মহিলা ১১ ও শিশু ৮ জন। তাদের সবার পরিচয় শনাক্ত হয়েছে এবং ২২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

নিহতরা হলেন- ১। রেহেনা আক্তার (৬১), স্বামী: মৃত ইসমাঈল হোসেন খান, ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী; ২। মর্জিনা খাতুন (৫৬), স্বামী: মো. আবু বক্কর সিদ্দিক, মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া; ৩। রাজীব বিশ্বাস (২৮), পিতা: হিমাংশু বিশ্বাস, খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া; ৪। জহুরা আক্তার (২৭), পিতা: মৃত ডা. আবদুল আলীম, সজ্জনকান্দা, ৫ নম্বর ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা; ৫। কাজী সাইফ (৩০), পিতা: কাজী মুকুল, সজ্জনকান্দা, ৫ নম্বর ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা; ৬। মর্জিনা আক্তার (৩২), স্বামী: রেজাউল করিম, চর বারকিপাড়া, ইউপি ছোট ভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী; ৭। ইস্রাফিল (৩), পিতা: দেলোয়ার হোসেন, ধুশুন্দু, ইউপি সমাজপুর, খোকসা, কুষ্টিয়া; ৮। সাফিয়া আক্তার রিন্থি (১২), পিতা: রেজাউল করিম, চর বারকিপাড়া, ইউপি ছোট ভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী; ৯। ফাইজ শাহানূর (১১), পিতা: বিল্লাল হোসেন, ভবানীপুর, ইউপি বোয়ালিয়া, কালুখালী, রাজবাড়ী; ১০। তাজবিদ (৭), পিতা: কেবিএম মুসাব্বির, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা; ১১। আরমান খান (৩১), পিতা: আরব খান, পশ্চিম খালখোলা, বালিয়াকান্দি, রাজবাড়ী (গাড়ির চালক); ১২। নাজমিরা ওরফে জেসমিন (৩০), স্বামী: আব্দুল আজিজ, বেলগাছি, ইউপি মদেন্দ্রপুর, কালুখালী, রাজবাড়ী; ১৩। লিমা আক্তার (২৬), পিতা: সোবাহান মণ্ডল, রামচন্দ্রপুর, ইউপি মিজানপুর, রাজবাড়ী সদর; ১৪। জ্যোৎস্না (৩৫), স্বামী: মান্নান মণ্ডল, বড় চর বেনিনগর, ইউপি মিজানপুর, রাজবাড়ী সদর; ১৫। মুক্তা খানম (৩৮), স্বামী: মৃত জাহাঙ্গীর আলম, পিতা: সিদ্দিকুর রহমান, নোয়াধা, ইউপি আমতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ; ১৬। নাছিমা (৪০), স্বামী: মৃত নূর ইসলাম, মথুয়ারাই, ইউপি পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর; ১৭। আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী: মো. নুরুজ্জামান, বাগধুনিয়া পালপাড়া, আশুলিয়া, ঢাকা; ১৮। সোহা আক্তার (১১), পিতা: সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী; ১৯। আয়েশা সিদ্দিকা (১৩), পিতা: গিয়াসউদ্দিন রিপন, সমসপুর, খোকসা, কুষ্টিয়া; ২০। আরমান (৭ মাস), পিতা: নুরুজ্জামান, খন্দকবাড়িয়া, ইউপি কাচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ; ২১। আব্দুর রহমান (৬), পিতা: আব্দুল আজিজ, মহেন্দ্রপুর, ইউপি রতনদিয়া, কালুখালী, রাজবাড়ী; ২২। সাবিত হাসান (৮), পিতা: শরিফুল ইসলাম, আগমারাই, ইউপি দাদশি, রাজবাড়ী সদর; ২৩। আহনাফ তাহমিদ খান (২৫), পিতা: ইসমাইল হোসেন খান, ভবানীপুর, ৮ নম্বর ওয়ার্ড, রাজবাড়ী সদর।

Advertisement

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছিল।

জানা গেছে, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ওই বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজদের স্বজনরা ফেরি ঘাট এলাকার আহাজারি করছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!