ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৮ মার্চ ২০২৬
নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছিল। কালবৈশাখীর আশঙ্কা থাকলেও ভোরে ঘুম থেকে উঠে আশরাফ আলীসহ পাঁচজন কৃষক গম কাটতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথে আশরাফ আলীর মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বজ্রপাতে কৃষক আশরাফ আলীর মৃত্যু হয়েছে। আহত অপর চারজনকে পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!