গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের সৌদিপ্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান।
পরিবার সূত্র জানায়, ছাইদুল হাওলাদার বিদেশে থাকায় তার স্ত্রী সুমনা দুই সন্তান নিয়ে বাবার বাড়ি হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে শিশু দুজনকে খাওয়ানোর পর সুমনা ভাত খেতে বসেন। এ সময় তারা ঘরের বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়া আক্তারের মরদেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধারের সময় একই পুকুর থেকে ছাহাদ হোসেনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।