ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বজ্রপাতে মাঠেই প্রাণ গেল কৃষকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৮ মার্চ ২০২৬
বজ্রপাতে মাঠেই প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

ফরিদপুর সদর উপজেলার মেনদিয়া গ্রামে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মেনদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান দেলোয়ার। দুপুরে হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন দেলোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!