মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় কুমার হাওলাদার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)