ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলো স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ২৭ জুন ২০২৬
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলো স্বামী
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামীর নির্যাতনে সামিয়া আক্তার নিশু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মরদেহ হাসপতালে রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী হাফেজ মোল্লা। 

শুক্রবার রাতে উপজেলার ভাদুর এলাকায় জানাজা শেষে দাফন করা হয়। 

নিহত সামিয়ার তিন সন্তান রয়েছে। রাতে স্বামীয় ফাঁসি চেয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। নিহত সামিয়া আক্তার নিশু রামগঞ্জ উপজেলা ৩ নম্বর ভাদুর ইউনিয়ন জয়নকের বাড়ির দোলোয়ার হোসেন এর মেয়ে। ঘাতক হাফেজ মোল্লা একই ইউনিনের উত্তর গ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছেলে।

Advertisement

নিহতের মা কুসুম বেগম জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে পাশবিক নির্যাতন চলাতো,গত ২৩ জুন মঙ্গলবার তাকে মারধর করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সামিয়া আক্তার নিশুর মৃত্যু হয়। এ ঘটনার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় নিশুর স্বামী হাফেজ মোল্লা। পরে অজ্ঞাত এক ব্যক্তির নম্বর থেকে বিষয়টি পরিবারকে অবগত করা হলে পরিবার লোকজনসহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে পুলিশের সহযোগিতায় লাশ বাবার বাড়িতে নিয়ে আসা হয়। 

 শুক্রবার রাতে বাবার বাড়িতে নিহত নিশুর জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনার নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘাতক স্বামী হাফেজ মোল্লা পলাতক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!