শনিবার (২৭ জুন) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু৷
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে উপজেলার চোরাস্তা বাজারের শাপলা হোটেল নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ দেখতে পায় এবং সেসময় ওই প্রতিষ্ঠানটির ভেতরে টয়লেটের সম্মুখে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার জায়গায় খাবার তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
.png)
এ সময় তেঁতুলিয়া বাজারের সব হোটেল-রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যসম্মত উপায়ে এবং যথাযথ প্রক্রিয়া মেনে খাবার তৈরি ও পরিবেশন করা, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ও অনুমোদিত লাইসেন্স সংগ্রহে রাখা এবং ক্রেতাদের সুবিধার্থে হোটেলের ভেতরের দৃশ্যমান স্থানে খাবারের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে ওই হোটেলকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।