[ দেশজুড়ে ]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল ট্রাক, উদ্ধারে ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেস ওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে। তারা সামান্য আহত হওয়ায় ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
.png)
উদ্ধারকৃতরা হলেন ট্রাকচালক ইব্রাহিম (২৭) এবং হেলপার জুয়েল শেখ (৩২)। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!