ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ২২ জুলাই ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জে উপজেলার বটগাছতলা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারি বাড়ির মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের ব্যাপারি বাড়ির মানিক ব্যাপারি (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।

Advertisement

তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোরাবাড়ি, তিনটি মোবাইল ফোন, দুটি নিক্যাপ, একটি বেডশিটের অংশবিশেষ ও একটি ছেঁড়া লুঙ্গি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র, সরঞ্জাম, একটি সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!