[ দেশজুড়ে ]
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
নিজাম উদ্দিন শান্ত। ছবি: সংগৃহীত
বাগেরহাটে গভীর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট থেকে নিজ বাড়ি যাওয়ার পথে হাড়িখালী তেঁতুলতলা নামক স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত নিহত হন।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরিফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!