ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেয়ালে দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি

লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশিত: ১৭:০৪, ২৬ জুলাই ২০২৬
দেয়ালে দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি
ছবি: ডেইলি বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি চিত্রাঙ্কনে ফুটে উঠেছে শহরের বিভিন্ন দেয়াল। এই চিত্রাঙ্কনে অংশ নিয়েছেন মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা রংতুলিতে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন ২৪ এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দেয়াল, নোমানী ময়দান মধুমতি ডাক বাংলোর দেয়াল, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা পরিষদের সামনে, জেলা ফায়ার সার্ভিস অফিসের দেয়াল, মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের দেয়ালে এ গ্রাফিতি রংতুলি বিভিন্ন বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে সেখানে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতিতে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রাণ হারানো শিক্ষার্থী, ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদালিক সম্প্রতি, সমাজ ও রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুনীতি বন্ধকর, স্বৈতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিময় উক্তি, গান আর নতুন বাংলাদেশের স্বপ্নের কথা।

Advertisement

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন শুভ্র বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে দেয়ালে। আমরা জুলাই আন্দোলনের শহিদদের ভুলিনি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এ জুলাই আন্দোলনে আমরা হারিয়েছি মাগুরার ১০টি তাজা প্রাণ। সেই সব শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই আমরা গ্রাফিতি এঁকেছি।

গ্রাফিতিতে অংশ নেয়া মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণির আরেক শিক্ষার্থী রঙ্গন রায় শ্রীজন বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সকর শহিদ আমাদের গর্ব। তাদের রক্তের রাঙানো নতুন বাংলাদেশ পেয়েছে প্রাণ। সেই নতুন বাংলাদেশে আমরা তাদের স্মরণে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকেছি।

মাগুরা সদরের রূপাটি হালিম মাদরাসার শিক্ষার্থী স্বর্ণালী ও শান্তা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ সকল শিক্ষার্থী আমাদের ভাই। তাদের স্মরণে আমরা এ গ্রাফিতির ছবি এঁকেছি। তুলে ধরছি ফ্যাসিস্ট সরকারের নানা চিত্র।

সদরের জগদল রূপাটি হালিম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রাফিতিতে অংশ নিয়েছে। এ আন্দোলনে সকল শহিদদের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। আর এ শ্রদ্ধা থেকেই আমরা গ্রাফিতিতে অংশ নিয়েছি।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের চারুকারু বিভাগের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, জেলার বিভিন্ন দেয়ালে আমাদের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে জুলাই-আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু চিত্র তুলে ধরেছে। এখানে থাকছে শহিদ আবু সাঈদ, মুগ্ধ সহ সেই সময়ের ফাসিস্ট সরকারের নানা চিত্র।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!