ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ২৯ জুলাই ২০২৬
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান
সংগৃহীত ছবি

পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার ২০ ঘণ্টা পার হলেও এখনও নিখোঁজ বাবা ও ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহীর পবা উপজেলার চরখানপুরের পদ্মা নদীর চর থেকে ঝাওগাছ নৌকাবোঝাই করে নিয়ে আসার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়াউল ইসলাম (৪০)। এ সময় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আহাজারি করছেন পরিবারটির সদস্যরা।

Advertisement

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন জানিয়েছেন, নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নদীর তীরবর্তী এলাকাগুলোতে লোক পাঠানো হয়েছে এবং স্থানীয় থানাগুলোকে সতর্ক রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!