বুধবার বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা বলে জানা যায়।
.png)
আহতরা হলেন চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও সবািশপুর গ্রামের কবির (৪০)। আহতদের মধ্যে সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুতগামী জৈনপুর বাসটি চাঁদপুরে আসার সময় ও সিএনজিটি মতলব যাওয়ার সময় আলিকার দোকানের কাছে দুর্ঘটনাটি ঘটে। জৈনপুর বাসের কোনো রোড পারমিট নেই। বাসটি ছোট হিসেবে অনেক ঝুঁকি নিয়ে দ্রুত চালায়। তারা প্রায়ই সড়কে দূর্ঘটনা করে থাকে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নুরুল আমিন মারা যান। আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।