ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি ছুটি অমান্য করে ন্যাশনাল লাইফের অফিস কার্যক্রম

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৫ আগস্ট ২০২৬
সরকারি ছুটি অমান্য করে ন্যাশনাল লাইফের অফিস কার্যক্রম
ছবি: ডেইলি বাংলাদেশ

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জোনাল অফিসের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের বিপরীতে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

অফিসে উপস্থিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের অফিসে আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা অফিসে এসেছি। তাই অফিস করছি।

Advertisement

এ বিষয়ে জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামানের বলেন, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাই তিনি অফিস খোলা রেখেছেন।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি, তাই সবারই এটি পালন করা উচিত। যদি কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!