ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ৬ আগস্ট ২০২৬
আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক, চেচানিয়াকান্দি এলাকা।

এছাড়া বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!