বুধবার (৫ আগস্ট) রাতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফোরকানের স্বজন সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় তাদের নিজেদের মধ্যে বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটে। এছাড়া উভয়পক্ষই বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলাও করেন।
.png)
বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ এ বিষয়ে বলেন, তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি এবং মারামারির ঘটনা ঘটতো। গত দুইদিন আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে এবং থানায় একটি মামলাও হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে ফোরকান নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।