শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় র্যাব-৯ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিপিবি-১ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান জানান, শুক্রবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চকবস্তা রেল লাইনের পূর্ব পাশে ফুরকান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তানভীর নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
.png)
তিনি আরো জানান, পরে রাসেল মিয়ার তথ্যমতে ফুরকান মিয়ার পরিত্যক্ত টিনের ঘরের খাটের নিচে মাটির গর্তের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাটের বস্তার ভিতর থেকে ২৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।