শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া (৫৭) বাঁশদিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে পারিবারিক বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ৪-৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
.png)