[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় আম গাছের ডালে বৃদ্ধের ফাঁস
আখাউড়া থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাহফুজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর টনকি এলাকার ফজলুর রহমান মিয়ার দীঘিরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাফুজ মিয়া কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!