ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ৯ আগস্ট ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

Advertisement

বিজিবি জানায়, রবিবার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!