নানা আয়োজনে মৌলভীবাজারে গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডি, সড়ক ও জনপদ, শিক্ষা প্রকৌশলী, পৌরসভা, বিআরটিএ, পলিটেকনিক ইনস্টিটিউট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিসিকি, মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, মৎস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও শিল্পীকলা একাডেমিসহ সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.png)
এদিকে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে বিকালে শহরে সমাবেশ ও ডকুমেন্টারী প্রদর্শনী করা হয়। এছাড়া ও ছাত্রশিবির, ছাত্র মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন র্যালি ও আলোচনা সভা করে।
বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় কনসার্ট, জুলাই বিজয় উদযাপন ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।