স্থানীয়রা জানায়, সকালে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি পরিবহন হানিফের ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হামীম পরিবহনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি শরণখোলা বাসস্ট্যান্ডে রয়েছে। গাড়িটি আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)