পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের উদ্দেশ্যে বাবা ও ছেলে নৌকায় করে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে হবি প্রামাণিক ও সদু ইসলাম পানিতে পড়ে যান।
এ সময় হবি প্রামাণিক আহত অবস্থায় অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও সদু ইসলাম পানিতে ডুবে যান। পরে স্থানীয় এলাকাবাসী জালের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
.png)
স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।