ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ১২ আগস্ট ২০২৬
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার  একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। 

Advertisement

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ট্রিপল মার্ডারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। ঘটনার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আগে মরদেহগুলো ময়নাতদন্তের ব্যবস্থা করা হোক পাশাপাশি হত্যাকাণ্ডের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও পেছনের রহস্য উদঘাটনে পুলিশ ও তদন্তকারী দল কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!