ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ৩ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১০ আগস্ট ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ৩ 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন। 

এর মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আহতরা হলেন ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণগ্রাম ইনাতগঞ্জের কাশেম মিয়া (৫০)। 

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে। দুর্ঘটনায় আহত আরও দুইজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশেম মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!