[ দেশজুড়ে ]
রাজাপুরে ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা
রাজাপুরে ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে পরিচালিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হান্নান (৩০)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম মোল্লার ছেলে।।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আর মৌরি বলেন, ডায়াগনস্টিক সেন্টার চালানোর মতো কোনো বৈধ কাজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!