ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে চারদিনেও খোঁজ মেলেনি শিক্ষার্থী নাসরিনের

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১৩ আগস্ট ২০২৬
পিরোজপুরে চারদিনেও খোঁজ মেলেনি শিক্ষার্থী নাসরিনের
নিখোঁজ নাসরিন নাহার। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চারদিনেও খোঁজ মেলেনি শিক্ষার্থী নাসরিন নাহারের। এর আগে গত ৯ আগস্ট কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পরিবারের স্বজনেরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। নাসরিন নাহার (১৮) উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ।

জানা গেছে, গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে এইচএসএ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষাকেন্দ্রে যান গৃহবধূ নাসরিন কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।

এ ঘটনায় নিখোঁজের শাশুড়ি মনোয়ার বেগম ঘটনার দিন ৯ আগস্ট ভাণ্ডারিয়া  থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। (জিডি নম্বর ৩৮০) 

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে  সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তিনি উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিল।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ  গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!