ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ১৫ আগস্ট ২০২৬
সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

আটককৃতরা হলেন দাকোপ উপজেলার শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Advertisement

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার এবং অবৈধ শিকার ও পাচারের অভিযোগে ওই দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও পাচারের কথা স্বীকার করেছেন। পরে উদ্ধার করা হরিণের মাংস ও আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!