ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৫ আগস্ট ২০২৬
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
ছবি: ডেইলি বাংলাদেশ

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুরে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের টহল দল এই অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করে। 

​বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার সীমান্তে দুপুর ২টার দিকে ৬১/১২-আর বরাবর গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।

Advertisement

​বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা ওই চারজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবির তৎপরতা ও বাধার মুখে বিএসএফের সেই পুশইন চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন।

​ঘটনাটি এরইমধ্যে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!