ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, মরল শতাধিক পাখি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ১৭ আগস্ট ২০২৬
ঘাসের জমিতে বিষ প্রয়োগ, মরল শতাধিক পাখি
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে পোকামাকড় খেতে আসা দেশি প্রজাতির শতাধিক পাখি হত্যার অভিযোগে জমির মালিককে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বিকেলে পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। এরপর শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ওই জমিতে পোকামাকড় খেতে আসা বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

খবর পেয়ে রোববার রাতে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। পরিদর্শনে তিনি ঘটনার সত্যতা পান। পরে জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!