ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ১৮ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

Advertisement

স্থানীয়রা জানান,দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে একইদিন সকালে আরেকটি সড়ক দুর্ঘটনায় একই উপজেলায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!