সভায় সভাপতিত্ব করেন নারী অভিবাসী ফোরামের সভাপতি খন্দকার আমিনা রহমান। ব্রাকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রিজিওনাল কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন । এছাড়া উপস্থিত ছিলেন ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা- ২) প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার শাহিনা আক্তার এবং পর্যবেক্ষক সদস্য কাব্য মাহমুদ।
সভায় বক্তারা বলেন, বিদেশ ফেরত নারীরা নানা ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তাই তাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে নারী অভিবাসী ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যাতে নারীরা প্রতারিত বা বিপথগামী না হয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।
স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারীদের চিহ্নিত করে সহায়তা প্রদান, পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ফোরামের কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় সদস্যদের আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসীদের অবহিত করার পাশাপাশি নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।
.png)