[ দেশজুড়ে ]
কৃষক নায়েব হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামরায় একজনের মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন- একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!