ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবরে নিজ জেলায় বইছে আনন্দ-উচ্ছ্বাস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উল্লাসে মেতে ওঠেন। শহরের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়াকে নিজেদের জন্য গর্বের বলে মনে করছেন ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।

Advertisement

দীর্ঘ ৩৫ বছর পর ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯১ সালের পর এই প্রথম দেশের সর্বোচ্চ পদের জন্য প্রার্থীরা সরাসরি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হলেন। 

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!