ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্ধশতাধিক হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফেরত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২২ আগস্ট ২০২৬
অর্ধশতাধিক হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফেরত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অর্ধ শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করলে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নিজেদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালিকেরা।

Advertisement

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!