ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপপুর প্রকল্পের কোয়ার্টার থেকে সেনাসদস্যের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৩ আগস্ট ২০২৬
রূপপুর প্রকল্পের কোয়ার্টার থেকে সেনাসদস্যের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্য গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

সেনাসদস্যের গলায় ফাঁস নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান। নিহত সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওড় উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে চাকরিরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ডিউটি শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে গলায় ফাঁস দেন।
পরে বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।

Advertisement

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে নিহত সেনা সদস্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর লাশ মৃত্যু সার্টিফিকেটের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: পাবনা মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!