ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলি
ছবি: ডেইলি বাংলাদেশ

কোনো কর্মকর্তা-কর্মচারীকে আগে থেকে না জানিয়ে হঠাৎ করেই হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার বেলা ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন তিনি।

এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!