ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাইয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২৯ আগস্ট ২০২৬
কাপ্তাইয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ট্রাকসহ কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় এসব সার ও ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা ৩৬ বস্তা ইউরিয়া সারের পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি। উদ্ধার করা সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!