নিহত রিফাত দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার কিছুক্ষণ বাজার মার্কেটের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের ছেলে। সে চিরিরবন্দর উপজেলার বানিয়াখারী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রিফাতসহ তিন বন্ধু মাহুতপাড়া এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে রিফাত ও তার এক বন্ধু পানিতে তলিয়ে যেতে থাকলে তীরে থাকা অপর বন্ধু চিৎকার করে। স্থানীয়রা ইনসান নামে ওই বন্ধুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
.png)
রিফাতকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যার পর উদ্ধার অভিযান শুরু করে। রাতে অভিযান স্থগিতের পর সোমবার ভোরে পুনরায় উদ্ধারকাজ শুরু হলে নদীতে রিফাতের মরদেহ ভেসে ওঠে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ জামান ও রংপুর ডুবুরি দলের টিম লিডার মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুরুন্নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।