ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বাসে তল্লাশি চালিয়ে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ আগস্ট ২০২৬
দিনাজপুরে বাসে তল্লাশি চালিয়ে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দিনাজপুরে বাসে তল্লাশি চালিয়ে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে নাবিল ক্লাসিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ কায়ছার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।

গ্রেপ্তার ফিরোজ কায়ছার দিনাজপুর পৌরসভার সুইহারী মির্জাপুর এলাকার মনোয়ার আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল ক্লাসিক পরিবহনের একটি বাসে ফিরোজ কায়ছার নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে দিনাজপুরে আসছেন। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ঢাকা মেট্রো-ব-১৪-৯৪৬৯ নম্বরের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

Advertisement

এ সময় বাসের বাম পাশের ডি-৩ নম্বর সিটে বসে থাকা ফিরোজ কায়ছারের কোলে থাকা নীলচে-সবুজ রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো দুটি নীল জিপার পলি ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগ দুটির ভেতর থেকে ৪০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি মোহাম্মদ আলমগীর বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য দিনাজপুর কোতয়ালি থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!