ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ৩১ আগস্ট ২০২৬
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুদেশীয় তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। আজ সোমবার সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন । পরে তিনি বাংলাদেশের জিরো পয়েন্টে ঘুরে দেখেন৷ 

এ সময় তিনি বাংলাদেশ -ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে। 

 তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান,মতবিনিময়সভায় অংশ নেয়ার কথা রয়েছে৷ 

এর আগে গতকাল রোববার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন পরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শক করেন এবং রাতযাপন করেন। এছাড়া আজ মঙ্গলবার সকালে তিনি উপজেলার মহানন্দ নদী পরিদর্শক করেন৷ 

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে ছিল বাড়তি প্রস্তুতি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!