ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঐতিহ্যবাহী সুলতান টি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৩১ আগস্ট ২০২৬
ঐতিহ্যবাহী সুলতান টি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী সুলতান টি ও ২০০ বছরের পুরোনো এশিয়ার সর্ববৃহৎ আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) তিনি এসব ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে।

Advertisement

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি ও ঐতিহাসিক আমগাছের গুরুত্ব সম্পর্কে অবগত হন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!